মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস ‘দ্য রাজাসাব’, গ্রেফতার ১

গত ৯ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দ্য রাজাসাব’। মুক্তির পর থেকেই ভারতেজুড়ে সিনেমাটি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। কোথাও কুমিরের ডামি নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকছেন দর্শক, আবার কোথাও বিক্ষোভে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সিনেমা হল। এমন উত্তেজনার মাঝেই নির্মাতাদের জন্য এসেছে বড় দুঃসংবাদ।

মুক্তির ঠিক একদিন পরই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘দ্য রাজাসাব’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় বসে সিনেমাটির দৃশ্য দেখানো হচ্ছে। পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে, যদিও কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলা হয়।

যে সিনেমা প্রথম দিনেই প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে, সেটি এভাবে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন নির্মাতারা। এরই মধ্যে বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নবীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাশাপাশি দুটি ওয়েবসাইটকে সন্দেহভাজনের তালিকায় এনেছে। ওই দুই ওয়েবসাইট এরই মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে, শ্রীলঙ্কা থেকে পুরো বিষয়টি পরিচালনা করছিলেন ওই ব্যক্তি। ভিডিওটি ডিলিট করার আগেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু ‘দ্য রাজাসাব’ নয়, একই প্ল্যাটফর্মে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমাটিও অবৈধভাবে সম্প্রচারের অভিযোগ উঠেছে।

মারুথি পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভিওয়াই এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ব্যক্তিকে ঘিরে, যিনি তার নিখোঁজ দাদাকে খুঁজতে গিয়ে পরিবারের অতীতের গোপন রহস্যের মুখোমুখি হন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প