জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পিঠা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে উপস্থিত হন, যা পুরো আয়োজনকে একটি অনন্য মাত্রায় পৌঁছিয়ে দেয়।

শীতকালীন পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী বাংলাদেশিদের অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্যরা। প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

দুপুরে উপস্থিত সবার জন্য হরেক রকমের দেশীয় খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানে। শিশুদের জন্য খেলাধুলা, নারীদের জন্য এবং পুরুষদের জন্যও বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। খোশ গল্প আর আড্ডা ছাড়াও খেলাধুলা, দুপুরে দেশীয় খাবারের আয়োজন আর দেশীয় পিঠাপুলি সব কিছু মিলে পুরা অনুষ্ঠানটি পরিণত হয়েছিল একটি ছোট্ট বাংলাদেশে।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একটি সামাজিক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান