মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘ধুরন্ধর’, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়েছে বলিউড

গত বছরের ডিসেম্বরে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপুটে ব্যবসা করছে সিনেমা ‘ধুরন্ধর’। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর ও অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি। তবে বৈশ্বিক সাফল্যের মাঝেই ধাক্কা-মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে ‘ধুরন্ধর’ প্রদর্শনের অনুমতি মেলেনি। বিষয়টি নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলো বলিউডের প্রযোজক সংগঠন ‘দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ (আইএমপিপিএ)।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ‘ধুরন্ধর’ নিষিদ্ধের সিদ্ধান্ত একতরফা এবং এতে ভারতীয় চলচ্চিত্র শিল্পের বড় ক্ষতি হচ্ছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই সিনেমাটি মুক্তি পেয়েছে উল্লেখ করে চিঠিতে সিনেমাটির মুক্তিতে হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের এসব দেশের সঙ্গে ভারতের নিয়মিত ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। ভারতীয় বিনোদন শিল্পের স্বার্থে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও উল্লেখ করে সংগঠনটি।

ছবিটির পরিবেশক পর্ণব কাপাডিয়া এর আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে অ্যাকশনধর্মী সিনেমার বাজার অত্যন্ত শক্তিশালী। সেই বাজারে ‘ধুরন্ধর’ মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯০ কোটি রুপির ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে সিনেমাটি। মুক্তি পেলে অনায়াসেই এই আয় অর্জন করা সম্ভব ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এবার সরাসরি সরকারের হস্তক্ষেপ চেয়ে সক্রিয় হলো বলিউডের প্রভাবশালী প্রযোজক সংগঠন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প