সৌম্য-নবির ব্যাটে নোয়াখালীর ১৫১ রানের পুঁজি

চলমান বিপিএলে নাম লিখিয়ে ভালো কিছুর আশা ব্যক্ত করেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু টানা ৫ হারে বিপর্যস্ত দলটি। রাজশাহীর বিপক্ষে আসরের ১৭তম ম্যাচে কিছুটা ভালো করেছে আগে ব্যাটিংয়ে নেমে। সৌম্য সরকারের ৫৯ ও মোহাম্মদ নবির ৩৫ রানে ভর করে নোয়াখালীর সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর উদ্বোধনী জুটি হয় ৫৭ রানের। ৪ চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাত হোসেনকে আউট করেন রিপন মন্ডল।

তিনে নামা মাজ সাদাকাত ৭ রান করে রিপনকে ক্যাচ দেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি আদায় করে নেন সৌম্য সরকার। দুই উইকেট পড়ার পর তাকে সঙ্গে দেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুজনের জুটি হয় ৪০ রানের। ৬ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৯ রানে সৌম্যর বিদায়ে ভাঙে জুটি। দলীয় ১২৩ রানে তাকে ফিরিয়ে নোয়াখালীর তৃতীয় উইকেট তুলে নেন হাসান মুরাদ।

৩ ছক্কা ও ১ চারে নবি ২৬ বলে ৩৫ রান করে ১৮.৩ ওভারে আউট হন নবি। রিপন মন্ডল তাকে ফেরান। তার বিদায়ে ৪ উইকেট হারায় নোয়াখালী। শেষদিকে ৫ মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করে দলের স্কোর ১৫০ স্পর্শ করান। আউট হওয়ার আগে। নোয়াখালীর বোর্ডে ২০ ওভার শেষে রান যোগ হয় ৫ উইকেটে ১৫১।

অধিনায়ক হায়দার আলী ৩ ও ১ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক। রাজশাহীর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রিপন। সমান একটি করে বিনুরা, শান্ত ও মুরাদ।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত