জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ। এছাড়া নবাব ফয়েজুননেসা চৌধুরানী হলে ভোট পড়ছে ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার ১৬৪৪৫। সেই হিসাবে প্রায় ১০ হাজারের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইন বিভাগে ৮১ শতাংশের বেশি এবং ছাত্রীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা হলে ৮০ শতাংশের বেশি ভোট কাস্টিং হওয়ার খবর পাওয়া গেছে। এই হলের মোট ১২০০ ভোটারের মধ্যে ৯৬৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা এবারের নির্বাচনে একক কেন্দ্র হিসেবে অন্যতম সর্বোচ্চ কাস্টিং।

এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং বিভাগে (রুম ৩১৬ ও ৩১৭ মিলিয়ে) মোট ৭৫১ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া মার্কেটিং বিভাগে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৩৯৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন…

    Continue reading
    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগানে যাওয়ার পথে এই হুমকি দেন তিনি।…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা