১ লাখ ২২ হাজার কোটি টাকা ছাড়ালো নতুন ‘অ্যাভাটার’ ছবির আয়

জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ফ্যান্টাসি চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছে। ছবিটি এরইমধ্যে ১ বিলিয়ন ডলার আয়ের সীমা অতিক্রম করেছে। এটি পরিচালক ক্যামেরনের চতুর্থ সিনেমা যা আয়ের এই মাইলফলক স্পর্শ করল।

ডিজনি স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি দর্শকদের দৃষ্টি আবার জাদুকরী গ্রহ প্যান্ডোরায় নিয়ে গিয়েছে। বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে মোট আয় দাঁড়িয়েছে ১.০৩ বিলিয়ন ডলার।

কমস্কোর মার্কেটপ্লেস ট্রেন্ডের প্রধান পল ডারগারাবিয়েডিয়ান বলেন, ‘এই সিনেমাগুলো সবসময় দর্শকদের সিনেমা হলে টানে। দৃষ্টিনন্দন থ্রিডি সিনেমাগুলো দেখতে হলে থিয়েটারই একমাত্র উপযুক্ত জায়গা।’

ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা অ্যাভাটার যা ২০০৯ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী ২.৯ বিলিয়ন ডলার টিকিট বিক্রি করে সেই সিনেমা। কমস্কোর মতে, এটি মুদ্রার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ইতিহাস গড়ে। যদিও মূল্যস্ফীতি ও দশকের গড় টিকিট মূল্যের হিসাব করলে ১৯৩৯ সালের ক্লাসিক ছবি ‘গোন উইথ দ্য উইন্ড’ এখনও শীর্ষে।

১৩ বছর পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী ২.৩ বিলিয়ন ডলার আয় করে। শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য অস্কারও জিতেছিল সেই সিনেমা।

সর্বশেষ কিস্তি হিসেবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পেয়েছে। এটি এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৩০৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৭৭৭.১ মিলিয়ন ডলার আয় করেছে। ডিজনি এমন তথ্যই জানিয়েছে।

ক্যামেরনের প্রথম বিলিয়ন-ডলার ব্লকবাস্টার ছিল ‘টাইটানিক’। সেটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করে ছবিটি। আজও এই সিনেমা হলিউডের সেরা ছবির একটি হিসেবে স্বীকৃত।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প