হেডের পর স্মিথের সেঞ্চুরি, সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

সিডনি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৮৪ রানের জবাবে ৩৬৬ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখনও মনে হচ্ছিল, ইংলিশরা দারুণভাবে লড়াইয়ে আছে।

কিন্তু ট্রাভিস হেডের পর স্টিভেন স্মিথও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে বসিয়ে দিলেন চালকের আসনে। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়েছে অজিরা। এরই মধ্যে লিড ১৩৪ রানের।

স্টিভেন স্মিথ ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ১২৯ রানে। তার সঙ্গে ৪২ রান নিয়ে ব্যাট করছেন বিউ ওয়েবস্টার। অস্ট্রেলিয়ার চোখ দুইশোর্ধ্ব লিডে।

এর আগে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৯১ রানে অপরাজিত ট্রাভিস হেড তার ইনিংসটা নিয়ে যান ১৬৩ পর্যন্ত।

সিডনিতে চলমান অ্যাশেজ সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড। একই সঙ্গে তিনি হয়ে উঠলেন ম্যাথু হেইডেনের পর ঘরের মাঠে অ্যাশেজে সর্বাধিক সেঞ্চুরি করা অজি ওপেনার। হেইডেন এই কীর্তি গড়েছিলেন ২০০২-০৩ মৌসুমে।

এদিন হেড আরেকটি ঐতিহাসিক মাইলফলকও ছুঁয়েছেন। তার বিধ্বংসী শতক দিয়ে তিনি স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছর পুরোনো এক রেকর্ড ছাড়িয়ে গেছেন। ১৬৬ বলে ২৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬৩ রানের ইনিংস খেলেন হেড।

এতে করে অ্যাশেজ ইতিহাসে দ্রুততম ১৫০ রানের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন হেড। তিনি ১৫০ পূর্ণ করেন ১৫২ বলে, যেখানে ব্র্যাডম্যান ১৯৩০ সালে লর্ডসে এই কীর্তি গড়েছিলেন ১৬৬ বলে। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় দু’বার জায়গা পাওয়া একমাত্র ব্যাটার ট্রাভিস হেড।এর আগে ২০২১ সালে ব্রিসবেনে তিনি ১৪৩ বলে ১৫০ করেছিলেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত