এবার কার সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার আলোচনার কেন্দ্রে ইংল্যান্ডের এক অষ্টাদশী কিশোরী। গোয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করা কয়েকটি ছবি ঘিরেই এই জল্পনার সূত্রপাত হয়েছে।

সম্প্রতি গোয়া ভ্রমণ থেকে একটি ছবি শেয়ার করেন কার্তিক। ছবিতে অভিনেতার মুখ দেখা না গেলেও স্পষ্ট ছিল তার একজোড়া পা। একই সময়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কারিনা কুবিলিয়ুট। নেটাগরিকদের নজর এড়ায়নি-দুই ছবির পটভূমিই প্রায় এক। একই সমুদ্র সৈকত, এমনকি একটি ভলিবল কোর্টও দেখা যায় উভয় ছবিতে। এখান থেকেই শুরু হয় দুজনের একসঙ্গে সময় কাটানোর জল্পনা-কল্পনা।

গুঞ্জন আরও উসকে দেয় আরেকটি বিষয়। কার্তিক ইনস্টাগ্রামে কারিনাকে অনুসরণ করছিলেন। তবে বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়তেই ৩৫ বছর বয়সী অভিনেতা ১৮ বছরের কারিনাকে ‘আনফলো’ করে দেন।

এরপর জল্পনার অবসান ঘটাতে মুখ খুলেছেন কারিনা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নেটাগরিক তাকে উদ্দেশ করে লেখেন, “দয়া করে কার্তিকের কাছ থেকে দূরে থাকো। ওর সঙ্গে প্রেম করা ঠিক নয়।” সেই মন্তব্যের জবাবে করিনা স্পষ্ট করে লেখেন, “আমি ওর প্রেমিকা নই!”

তবে কারিনা কুবিলিয়ুট কে-তা নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের। জানা গেছে, তিনি ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী। পাশাপাশি তিনি একজন চিয়ারলিডার হিসেবেও কাজ করেন। কার্তিক ও কারিনার বয়সের ব্যবধান নিয়েই মূলত সবচেয়ে বেশি আলোচনা চলছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই দক্ষিণী তারকা শ্রীলীলার সঙ্গেও কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছিল। একটি সিনেমায় একসঙ্গে কাজ করলেও সে সময় এই গুঞ্জন নিয়ে কার্তিক বা শ্রীলীলা-কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প