কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার সিবিআইয়ের তলব পেলেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়। আগামী সোমবার ( ১২ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে হবে তাকে।

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অনুষ্ঠিত হয় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর একটি সমাবেশ। সেখানেই ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ প্রাণ হারান অন্তত ৪১ জন। আহত হন শতাধিক মানুষ। ওই মর্মান্তিক দুর্ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দেয়।

ঘটনার পর গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি জে কে মহেশ্বরী ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি নজরদারি কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগিকে। কমিটিতে আরও রয়েছেন দুইজন আইপিএস কর্মকর্তা।

এরই ধারাবাহিকতায় কারুরের পদপিষ্ট কাণ্ডে এবার থালাপতি বিজয়কে তলব করল সিবিআই। আগামী ১২ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই ঘটনায় এর আগে মাদ্রাজ হাই কোর্ট দক্ষিণী তারকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করে ভর্ৎসনাও করেছিল। অন্যদিকে বিজেপির একাংশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও তোলা হয়েছে।

ক্রমাগত সমালোচনার মুখে পড়ে সম্প্রতি কারুরের ওই ‘অভিশপ্ত’ সমাবেশে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন থলপতি বিজয়। নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিক।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত