তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শহরগুলোতে সামরিক বাহিনী মোতায়েনের কারণে একাধিক আইনি বাধার পর ট্রাম্প বুধবার জানিয়েছেন যে, তিনি শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সৈন্য প্রত্যাহার করছেন। খবর এএফপির।

এই রিপাবলিকান নেতা ক্ষমতায় আসার প্রথম বছরেই ডেমোক্র্যাট পরিচালিত বেশ কয়েকটি শহরে সৈন্য পাঠিয়েছিলেন। এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন এবং অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলে অভিহিত করেন তিনি।

স্থানীয় নেতারা এই পদক্ষেপগুলোকে কর্তৃত্ববাদী সীমালঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং সফল আইনি চ্যালেঞ্জ শুরু করেছেন। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট শিকাগো ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে এই মহান দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।

নববর্ষের আগের দিন দেওয়া বার্তায় ট্রাম্প বলেন যে, যদি ফেডারেল সরকার হস্তক্ষেপ না করতো তাহলে এই তিন শহরই ধ্বংস হয়ে যেতো।

ট্রাম্প বলেন, যখন অপরাধ আবার বাড়তে শুরু করবে, তখন আমরা হয়তো অনেক ভিন্ন এবং শক্তিশালী রূপে ফিরে আসব, এটা সময়ের ব্যাপার মাত্র।

জানুয়ারিতে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ট্রাম্পের অভিবাসন ও অপরাধের ওপর কঠোর নীতির কেন্দ্রবিন্দুতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করা হয়েছে।

৭৯ বছর বয়সী এই বিলিয়নেয়ার এবং প্রাক্তন রিয়েলিটি তারকা রাজধানী ওয়াশিংটন এবং টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন এবং তাদের সান ফ্রান্সিসকোতে পাঠানোর হুমকি দিয়েছিলেন।

কিন্তু আদালতের রায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প