ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে: নববর্ষের ভাষণে পুতিন

নববর্ষের প্রাক্কালে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যুদ্ধের অবসান চায়। খবর আল জাজিরার।

ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার প্রায় চার বছর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনে লড়াইরত ‘বীরদের’ সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, আমরা তোমাদের এবং আমাদের বিজয়ে বিশ্বাস করি। যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনো নির্ধারিত হয়নি।

এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে, ক্রেমলিনের যুদ্ধ শিগগির শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে।

নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো ‘দুর্বল’ চুক্তিতে স্বাক্ষর করবেন না।আমরা যুদ্ধের অবসান চাই কিন্তু ইউক্রেনের অবসান চাই না।

তিনি বলেন, আমরা কি ক্লান্ত? খুব। এর মানে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? যারা এমনটা ভাবেন তারা গভীরভাবে ভুল করছেন।

জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন যে , যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি ‘৯০ শতাংশ প্রস্তুত’ ছিল, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই ১০ শতাংশই শান্তির ভাগ্য, ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কীভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প