কেন গলায় স্ট্র্যাপ বেঁধে ব্যাট করছিলেন সাকিব আল হাসান?

চোখে দেখা নিয়ে অনেক সমস্যা সাকিব আল হাসানের। গত ওয়ানডে বিশ্বকাপ থেকে এই সমস্যা প্রকট। এবারও ভারতের বিপক্ষে টেস্টে এই সমস্যায় ভুগছেন তিনি। চেন্নাই টেস্টে দেখা গেলো পুরো ঘাড়ে একটি কালো স্ট্র্যাপ পেঁচিয়ে ব্যাট করছেন সাকিব।

কেন এই স্ট্র্যাপ পেঁচিয়ে ব্যাট করছিলেন সাকিব আল হাসান? মূলত ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক রাখতেই সাকিব আল হাসান এভাবে ঘাড় এবং গলায় কালো স্ট্র্যাপ পেঁচিয়েছেন।

সাকিব আল হাসানের মেন্টর সালাউদ্দিন এবং বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, সাকিব নিজেই তার জন্য এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। যেমন ব্যাট করার সময় নিজের মাথা নিচের দিকে নেমে না যায় এবং বল দেখায় তার ব্যাঘাত সৃষ্টি না হয়।

এর আগেও সাকিব আল হাসান গলাবন্ধনী ব্যবহার করেছেন ব্যাটিংয়ের সময় যেন তার মাথার পজিশন ঠিক থাকে।

মাথার পজিশনের সমস্যার কারণে সাকিব আল হাসান গত বছর থেকেই ব্যাটিংয়ের সময় একটি চোখে কম দেখতে থাকেন। চেন্নাই, লন্ডন, ঢাকা, সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় অপথালমোলজিস্ট দেখিয়েছেন তিনি। যেখান থেকে জানা গেছে তিনি মারাত্মক কোরিওরেটিনোগ্রাফি সমস্যা ভুগছেন। এই সমস্যার কারণে রেটিনার নিচের অংশে পানি জমে যায়, যা যে কোনো কিছু দেখার ক্ষেত্রে ব্যঘাত ঘটায়।

একই সময়ে সাকিব ব্যাটিং করার সময় নিজের মাথার পজিশন নিয়েও কাজ শুরু করেন। ব্যাটিং করার সময় মাথার পজিশন যেন নির্দিষ্ট একটি উচ্চতায় থাকে, যাতে করে অন্তত বল দেখার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়।

ডাক্তার দেবাশীষ চৌধুরী ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘তিনি এই স্ট্র্যাপ নিয়ে কাজ করা শুরু করেন। যা সম্পূর্ণ তার নিজের আইডিয়া। এ আইডিয়া আমরা দিইনি। ব্যাটিং করার সময় নিজের মাথাটা যাতে একটু উঁচুতে থাকে, সে জন্য এ পদ্ধতির আশ্রয় নিয়েছেন তিনি।’

‘এর আগে গলাবন্ধনী দিয়ে এ বিষয়ে কাজ করার চেষ্টা করেছিলেন তিনি। এখন যে স্ট্র্যাপ ব্যবহার করছে এটা এখনও ট্রায়াল অ্যান্ড এরর পেজে রয়েছে। এটা দিয়ে নেটেও ব্যাট করার চেষ্টা করেছে সে। এই পদ্ধতিতে অনেকবার শ্যাডো ব্যাটিং করার চেষ্টা করেছে।’

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পও এ বিষয়ে কথা বলেছেন। তিনিও জানান, সাকিবকে নেটে নিজে থেকে এই স্ট্র্যাপ ব্যবহার করতে দেখেছেন। তিনি বলেন, ‘গত কয়েকমাস ধরে প্র্যাকটিসের সময় অনেকবার দেখেছি সাকিবকে, এই স্ট্র্যাপ ব্যবহার করে ব্যাটিং করতে।’

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ