১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কি না, তা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসাব ছিল, সেটি মেলাতে পারেনি।

ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।

১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

বাছাইয়ের ছয় দলের মধ্যে পাকিস্তান প্রথম, বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৫ ম্যাচের সবকটি জিতে সবার আগে নাম লেখায় পাকিস্তান। বাকি ছিল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে খেলবে, সেই হিসাব। যে হিসেবে বাংলাদেশের ভাগ্য খুলেছে, পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের।

  • Related Posts

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক…

    Continue reading
    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষের পর মঙ্গলবারও (২১ জুলাই) শত শত আন্দোলনকারী যন্তর…

    Continue reading

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট