আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‌‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে যাওয়ার পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়।

ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, বিশ্বের অনেক দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে, তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ক্যানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতি বছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প