হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর’ যেন রণবীর সিংয়ের মন্দা ক্যারিয়ারের জন্য শাপমোচন হয়ে এসেছে। কোভিড-পরবর্তী সময় থেকে বক্স অফিসে ভাটার যে ধারা চলছিল, তা ভেঙে দিয়েছে এই সিনেমা। মুক্তির মাত্র ২১ দিনের মাথায় বিশ্বব্যাপী হাজার কোটি টাকার ব্যবসা করে একাধিক রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি বইছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে চলতি বছরের আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাবা’ ও ‘সাইয়ারা’র বক্স অফিস রেকর্ডও ছাড়িয়ে গেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।

বলিউডের তথ্য অনুযায়ী, ভারতে ‘ধুরন্ধর’ আয় করেছে প্রায় ৬৬৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬ কোটি ৭০ লাখ টাকায়। এর মাধ্যমে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

প্রথম সপ্তাহে জাতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর’ আয় করে ২১৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অংক বেড়ে দাঁড়ায় ২৬১ কোটি ৫০ লাখ রুপিতে। যদিও তৃতীয় সপ্তাহে অভ্যন্তরীণ বাজারে আয় কিছুটা কমেছে, তবে আন্তর্জাতিক বক্স অফিসের শক্তিশালী পারফরম্যান্সে ভর করেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি।

দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের জন্য এই সাফল্য নিঃসন্দেহে একটি বড় মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে রণবীর সিংয়ের ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে ছিলেন এই অভিনেতা। তারকাবহুল সিনেমা কিংবা শক্ত কনটেন্ট-কোনোটিই তাকে ব্লকবাস্টার দিতে পারেনি।

তবে ‘ধুরন্ধর’সিনেমার সাফল্যে সেই সব সমালোচনার জবাব মিলেছে বলেই মনে করছেন অনেকে। এই সিনেমার হাত ধরেই আবারও বক্স অফিসের দৌড়ে দাপুটে প্রত্যাবর্তন ঘটালেন রণবীর সিং।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প