লিভারপুলের জয়, চেলসির ড্র

ম্যাচের দ্বিতীয়ার্ধে হওয়া তিন গোলের ম্যাচে ২-১ ব্যবধানে টটেনহ্যামকে ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টেবিলের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে আর্নে স্লটের শীষ্যরা।

প্রথমে ১০ জনের টটেনহ্যামের বিপক্ষে খেললেও অতিরিক্ত সময়ে আরও এক লাল কার্ডে দলটি পরিণত হয় ৯ জনে। ফলে ম্যাচে ফেরা তাদের জন্য কঠিন হয়ে যায়। এরপরও একটি গোল শোধ করেছিল দলটি।

দুই দলই শুরুতে আক্রমণ চালায়। তবে কেউই পায়নি কাঙ্খিত গোলের দেখা। টটেনহ্যামের বিপদ বাড়ে ৩৩ মিনিটে জাভি সিমন্স লাল কার্ড দেখলে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে গোল করেন আলেকজান্ডার ইসাক। গোল করে পরে অবশ্য চোটের কারণে মাঠ ছাড়েন তিনি।

মিনিট দশেক পর হেড থেকে গোল করে ব্যবধান বাড়ান হুগো একিতিকে। ৮৩ মিনিটে রিচার্লিসনের গোলে টটেনহ্যাম ব্যবধান কমালেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

ম্যাচের শেষদিকে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে টটেনহ্যাম ৯ জনে পরিণত হয়।

এই জয়ে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ১৩তম স্থানে।

এদিকে নিউক্যাসলের বিপক্ষে ড্র করেছে চেলসি। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-২ গোলে ড্র করে চেলসি।

নিউক্যাসলের নিক ভল্টেমাডের জোড়া গোলে ২০ মিনিটেই এগিয়ে যায়। দারুণ সূচনা পাওয়া নিউক্যাসল প্রথমার্ধে স্পষ্টভাবেই পিছিয়ে দেয় চেলসিকে। খুব একটা সুবিধা করতে পারেনি তারা।

তবে খেলার চিত্র পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে দূপাল্লার অসাধারণ এক ফ্রি-কিকে অধিনায়ক রিস জেমস গোল করে ম্যাচে ফেরান দলকে।

এরপর প্রতিপক্ষের মালিক থিয়াওয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জোয়াও পেদ্রো গোল করলে ৬৬ মিনিটে সমতা ফেরে ম্যাচে।

শেষ দিকে দুই দলই জয়ের চেষ্টা করলেও আর গোল হয়নি। এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ৮ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। সমান ম্যাচে ৬ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে নিউক্যাসল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প