বাবাকে নয়, নিজের প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন ভাষণ দিয়েও মন জয় করেছেন তিনি। আরিয়ান সেখানে জানিয়েছেন, পুরস্কারটি তিনি বাবাকে না দিয়ে মাকে উৎসর্গ করতে চান।

তিনি বলেন, ‘আমি আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয় বরং আমার মাকে উৎসর্গ করতে চাই। ছোটবেলা থেকে মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা না বলতে। আজ সেই শিক্ষাগুলো প্রয়োগ করে আমি এই পুরস্কার পাচ্ছি। আশা করি বাড়ি গিয়ে কম বকুনি খাবো।’

আরিয়ানের হালকা রসিক মন্তব্যে দর্শকরা হেসে ওঠেন এবং মুহূর্তটি আরও উষ্ণ ও স্মরণীয় হয়ে ওঠে। অনেকে আরিয়ানের মধ্যেও শাহরুখ খানের রসবোধের উপস্থিতি দেখে অবাক হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। এটি মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে অ-ইংরেজি শোয়ের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয়। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত