মাতাল চালকের ধাক্কায় আহত নোরা ফাতেহি, আতঙ্কে ট্রমায় অভিনেত্রী

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পশ্চিম মুম্বাইয়ের আম্বোলি এলাকার লিংক রোডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক যুবকের গাড়ির ধাক্কায় আহত হন তিনি।

তবে জানা গেছে, বড় কোনো ক্ষতি হয়নি অভিনেত্রীর। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিকেল চারটার দিকে কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নোরার গাড়িতে সজোরে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। অভিযুক্ত চালকের নাম বিনয় সাকপাল। তার বয়স সাতাশ বছর। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

দুর্ঘটনার পরপরই নোরা ফাতেহিকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার মাথা ও শরীরে সামান্য আঘাত ও ফোলাভাব দেখা গেছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানান নোরা ফাতেহি। তিনি লেখেন, এটি ছিল অত্যন্ত ভয়াবহ ও আতঙ্কজনক অভিজ্ঞতা। সংঘর্ষের সময় তিনি সিটের ভেতরে ছিটকে পড়েন এবং মাথা গাড়ির জানালায় আঘাত পায়। ওই মুহূর্তে নিজের জীবন চোখের সামনে ভেসে উঠেছিল বলেও জানান তিনি। এখনো আতঙ্কে ট্রমায় রয়েছেন এই তারকা।

নোরা বলেন, তিনি কখনোই মদ্যপান বা নেশাজাতীয় কিছুর পক্ষে নন। এ দুর্ঘটনা আবারও প্রমাণ করে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কতটা ভয়ংকর। তিনি সবাইকে অনুরোধ করেন, কখনোই মদ খেয়ে গাড়ি না চালাতে।

দুর্ঘটনার পরও পেশাগত দায়িত্ব পালন করেছেন নোরা ফাতেহি। শারীরিক ধকল সত্ত্বেও তিনি নির্ধারিত সংগীত অনুষ্ঠানে মঞ্চে ওঠেন এবং পরিবেশনায় অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছর মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে তিন দিনের বৃহৎ সংগীত উৎসব। ১৯ ডিসেম্বর শুরু হওয়া এই আয়োজন শেষ হবে ২১ ডিসেম্বর। নোরা ফাতেহি সেখানে একটি বিশেষ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প