‘জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা’

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান শুক্রবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার জোহর রাজ্যের টি এইচ প্ল্যানটেশনে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি প্রবাসী কর্মীদের সার্বিক অবস্থা, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা সরাসরি শোনেন।

সাক্ষাৎকালে মিনিস্টার (শ্রম) বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের শ্রম, দক্ষতা ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রবাসী কর্মীদের বৈধভাবে অবস্থান ও কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং মালয়েশিয়ার আইন-কানুন মেনে চলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রবাসী কর্মীরা বেতন, কাজের সময়, আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য শ্রম-সংক্রান্ত বিষয়ে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মিনিস্টার (শ্রম) প্রবাসীদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি হাইকমিশনের শ্রম উইংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য কর্মীদের অনুরোধ জানান।

একই দিন জুমার নামাজের পর মো. সিদ্দিকুর রহমান জোহর বাহরু সুলতান আমেনা হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী কর্মী মোহাম্মদ নাসির হোসাইনকে দেখতে যান। হাসপাতালে তিনি নাসির হোসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

মিনিস্টার (শ্রম) অসুস্থ প্রবাসী কর্মীর পাশে দাঁড়িয়ে তাকে মানসিক সাহস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, প্রবাসে কোনো বাংলাদেশি কর্মী অসুস্থ হলে বা সমস্যায় পড়লে হাইকমিশন সবসময় তার পাশে রয়েছে। প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করাই বাংলাদেশ হাইকমিশনের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এই সফর ও কার্যক্রমের মাধ্যমে প্রবাসী কর্মীদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রবাসী বাংলাদেশিরাও হাইকমিশনের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান