বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও এলো নতুন ‘অ্যাভাটার’

বিশ্ব সিনেমাপ্রেমীদের সঙ্গে একযোগে এবার বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারছেন জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত কল্পবিজ্ঞানধর্মী সিনেমা সিরিজ ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তির দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর।

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ সিনেমা বিশ্বজুড়ে যে আলোড়ন তুলেছিল তা আজও চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্ব বক্স অফিসে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে নতুন রেকর্ড গড়ে। তৃতীয় কিস্তি নিয়েও তাই দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী।

নতুন সিনেমায় আবারও গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়ংকর সংকট। পানির জগত পেরিয়ে গল্পে যুক্ত হয়েছে রহস্যময় ও আগ্রাসী ‘আগুন উপজাতি’, যা কাহিনীতে এনেছে নতুন মাত্রা ও উত্তেজনা। ভিজ্যুয়াল উপস্থাপনায় জেমস ক্যামেরনের সিগনেচার জাদু বরাবরের মতোই দর্শকদের মুগ্ধ করেছে।

সমালোচকদের মতে, এই সিনেমা বড় পর্দায় দেখার অভিজ্ঞতা আলাদা এক অনুভূতি তৈরি করে। প্রযুক্তি, রঙ, আলো ও আবহ মিলিয়ে এটি এক পূর্ণাঙ্গ সিনেমাটিক যাত্রা হবে।

সিনেমার সংগীতেও রয়েছে বিশেষ চমক। সুরকার সাইমন ফ্র্যাংলেন প্রায় সাত বছর ধরে তৈরি করেছেন এক হাজার ৯০৭ পাতার বিশাল অর্কেস্ট্রা স্কোর, যেখানে নতুন নতুন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে জেমস ক্যামেরন নিজেই জানিয়েছেন, বক্স অফিসে এই কিস্তির সাফল্যই নির্ধারণ করবে ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ যাত্রাপথ। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের সাড়া ইঙ্গিত দিচ্ছে প্যান্ডোরার জগতে এই আগুন-ছাইয়ের অধ্যায়ও ইতিহাস গড়তে প্রস্তুত।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প