জোড়া সোনা জিতে ভারতের ইতিহাস, শীর্ষ পঞ্চাশেও নেই বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডে পুরুষ–নারী উভয় বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েছে ভারত। হাঙ্গেরির বুদাপেস্টে গত রাতে ৪৫তম দাবা অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে প্রতিপক্ষদের সহজেই হারিয়ে দেন ভারতের ছেলে ও মেয়েরা। ২০২২ সালে ভারতের চেন্নাইয়ে বসেছিল এই আসর। সেবার দুই বিভাগেই ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে।

উন্মুক্ত (ছেলেদের) বিভাগে এবার রুপা ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান। মেয়েদের বিভাগে রুপা ও ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান ও যুক্তরাষ্ট্র।

রানী হামিদ–এনামুল হোসেন রাজীবদের বাংলাদেশ কোনো বিভাগেই শীর্ষ পঞ্চাশে নেই। উন্মুক্ত (ছেলেদের) বিভাগে ১৯৭ দলের মধ্যে ১১ রাউন্ড শেষে বাংলাদেশের অবস্থান ৭৮তম, মেয়েদের বিভাগে ১৮৩ দলের মধ্যে অবস্থান ৮১তম।

৫ গ্র্যান্ডমাস্টার ডোম্মারাজু গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাটি ও পেন্তালা হরিকৃষ্ণকে নিয়ে গড়া ভারতের পুরুষ দল ৩.৫–০.৫ পয়েন্টে স্লোভেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ভারতের নারী দলেও ছিলেন ৫ গ্র্যান্ডমাস্টার—হরিকা দ্রোণাভাল্লি, রমেশবাবু বৈশালী, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব ও বন্তিকা আগারওয়াল। ফাইনাল রাউন্ডে দলটি হারিয়ে দেয় আজারবাইজানকে। এ ম্যাচেরও ফল ৩.৫–০.৫।

রমেশবাবু প্রজ্ঞানন্দ ও রমেশবাবু বৈশালী সম্পর্কে ভাই–বোন। দাবা ইতিহাসের প্রথম ভাই–বোন হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন তাঁরা।

ছেলেদের প্রতিযোগিতায় প্রথম আট রাউন্ডেই জেতে ভারত। নবম রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে। ঘুরে দাঁড়িয়ে দশম রাউন্ডে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয় তারা। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে পায় সোনার পদক। ভারতের ছেলেরা এবার সম্ভাব্য ২২ পয়েন্টের মধ্যে ২১ পয়েন্ট তুলে নিতে পেরেছেন।

কাল ভারতের ছেলেদের আগেই সোনা জিতে নিয়েছেন মেয়েরা। দশম রাউন্ডে চীনকে হারায় ভার‍ত। সোনার লড়াইয়ে বৈশালী–তানিয়াদের প্রতিপক্ষ ছিল আজারবাইজান। সেখানে তাঁদের কাছে পাত্তাই পাননি আজারবাইজানের মেয়েরা।

ভারতকে সোনা এনে দেওয়ার পর গ্র্যান্ডমাস্টার ডোম্মারাজু গুকেশ বলেছেন, ‘এবার আমি ভেবেছিলাম দলগতভাবে সোনা জিততে যা–ই করতে হোক না কেন, আমি করে দেখাব। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব বেশি ভাবিনি। আমি শুধু দলকে জেতাতে চেয়েছিলাম।’

২০২৬ সালে ৪৬তম দাবা অলিম্পিয়াড হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী