‘ধুরন্ধর’দেখে অক্ষয় খান্নার প্রশংসায় আমিশা

অনেক বিতর্ক পেরিয়ে গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করছে সিনেমাটি। রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও আর মাধবন। তবে তারকাবহুল এ সিনেমাটি অভিনয় দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় যিনি, তিনি ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্না।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির একটি বিশেষ গানে অক্ষয়ের নাচ ও ভঙ্গিমা দর্শকের মন জয় করেছে। সোশাল মিডিয়ায় প্রশংসার ঢেউ উঠতেই এবার তার হয়ে গলা ফাটালেন অভিনেত্রী আমিশা প্যাটেল।

একসময় ‘হামরাজ’ সিনেমায় অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমিশা। নিজের সাবেক সহ-অভিনেতার প্রশংসায় এক্স-এ তিনি লেখেন, “আপনি যদি সোশাল মিডিয়ায় আলোচনায় থাকতে চান, অক্ষয় খান্নাকে নিয়ে লিখুন। যদি চান আপনার ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করুক, তাহলেও অক্ষয় খান্নাকে নিন। আমার মনে হয়, অক্ষয় খান্না নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। যারা এতদিন তাকে অবহেলা করেছেন, তাদের চোখ খুলে দিয়েছে তার কাজ। আমি তোমার জন্য গর্বিত, অক্ষয়। পিআর নয়, তোমার পারফরম্যান্সই সব কথা বলেছে।”

সিনেমার গল্পের পাশাপাশি ‘ধুরন্ধর’র মিউজিক নিয়েও চলছে তুমুল চর্চা। বিশেষ করে বালোচিস্তানে অক্ষয় খান্নার এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত র‍্যাপ গান ‘FA9LA’ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সব শ্রেণির দর্শক-সবাই মুগ্ধ এই র‍্যাপে।

বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে গানটি। মুক্তির কয়েক দিনের মধ্যেই শ্রোতার সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। সেই সঙ্গে আলোচনায় অক্ষয়ের নাচ, উপস্থিতি আর অভিনয়-সব মিলিয়ে ‘ধুরন্ধর’ যেন আরও একবার প্রমাণ করে দিল, পর্দায় ফিরে এলে অক্ষয় খান্নার জবাব নেই।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত