২৭ বছর পর আবারও ‘বর্ডার’র গর্জন, টিজারে যুদ্ধক্ষেত্রে সানি দেওল

১৯৯৭ সালের বলিউডের এ কালজয়ী সিনেমার সিকুয়েল ঘোষণা হয়েছিল আগেই। আজ (১৬ ডিসেম্বর) প্রকাশ্যে এসছে বহুপ্রতীক্ষিত ‘বর্ডার ২’র প্রথম ঝলক। ২৭ বছর পর আবারও যুদ্ধক্ষেত্রে মেজর কুলদীপ সিং হয়ে গর্জে উঠলেন সানি দেওল। সেনাজওয়ানের পোশাকে, হাতে মেশিনগান-টিজারেই স্পষ্ট দেশপ্রেমের তীব্র আবেগ আর নস্টালজিয়ার ছোঁয়া।

মঙ্গলবার মুক্তি পাওয়া টিজারে হাইভোল্টেজ সংলাপে শিহরণ জাগালেন সানি। হুঙ্কার- “আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব। আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…”- এই সংলাপেই দর্শকের উত্তেজনা বাড়াতে যথেষ্ট।

‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। সানি দেওলের সঙ্গে সেনার ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেঠিসহ একঝাঁক তারকাকে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করা জওয়ানদের সাহস, ত্যাগ আর আবেগের ঝলকই ধরা পড়েছে টিজারে। বলিউড সূত্রে জানা গেছে, ছবির কাহিনি আবর্তিত হবে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে।

টিজারের সঙ্গেই জানানো হয়েছে মুক্তির দিনক্ষণ। ২০২৬ সালের ২৩ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেই প্রেক্ষাগৃহে আসছে এই মেগাবাজেট যুদ্ধচিত্র। ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন বলে জানা গেছে।

২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত যৌথভাবে ‘বর্ডার ২’র ঘোষণা দেন। এবারও ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে টানটান গল্প, ভরপুর অ্যাকশন আর আবেগ। শোনা যাচ্ছে, অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ফের শোনা যাবে আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’।

‘বর্ডার’ মানেই ভারতীয় দর্শকের কাছে নস্টালজিয়া। টিজার দেখেই অনুরাগীদের উন্মাদনা স্পষ্ট- ২৭ বছর পর সেই আবেগকে নতুন করে পর্দায় ফিরিয়ে আনতেই প্রস্তুত ‘বর্ডার ২’।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প