অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নেপালকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

জুনিয়রদের এশিয়া কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নেপাল। বাংলাদেশের বোলারদের সাঁড়াসি বোলিংয়ে ভর করে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় নেপালি যুব ক্রিকেট দল। জবাব দিতে নেমে জাওয়াদ আবরারের ব্যাটে ২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল।

এ নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই ম্যাচ জিতলো বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সে সঙ্গে সেমির পথেও অনেকটা এগিয়ে গেলো আজিজুল হাকিম তামিমের দল। এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানও। লঙ্কানরা প্রথম ম্যাচে জয় পায়। আফগানরা হেরেছে বাংলাদেশের কাছে। গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নেপাল শুরুতে ভালো সূচনা পেয়েছিল। সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব গড়েন ৪০ রানের জুটি। ১৮ রান করে সাহিল প্যাটেল ও ১৪ রান করে আউট হয়ে যান নিরাজ কুমার যাদব।

এরপর একে একে উইকেট হারাতে থাকে নেপালিরা। লেট মিডল অর্ডারে আশিশ লুহার এবং অভিষেক তিওয়ারি কিছুটা প্রতিরোধ গড়েন। আশিশ করেন ২৩ রান এবং অভিষেক তিওয়ারি খেলেন ৩০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট হয় নেপাল।

বাংলাদেশ যুব দলের হয়ে এমডি সবুজ নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম। ১ উইকেট নেন শাহরিয়া আল আমিন।

জবাব দিতে নেমে বাংলাদেশ যুব দলও শুরুতে দুই উইকেট হারিয়ে বসে। ৫ রান করে আউট হন ওপেনার রিফাত বেগ। ওয়ানডাউনে নামা অধিনায়ক আজিজুল হাকিম আউট হন ১ রান করে। অপর ওপেনার জাওয়াদ আবরার ও চার নম্বরে নামা কালাম সিদ্দিকী ৯২ রানের অনবদ্য এক জুটি গড়ে তোলেন।

৬৬ বলে ৩৪ রান করে আউট হন কালাম সিদ্দিকী। ৬৮ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন অপর ওপেনার জাওয়াদ আবরার। আগের ম্যাচেও তিনি করেছিলেন ৯৬ রান। সেরা ইনিংস খেলে ম্যাচ সেরাও হন জাওয়াদ।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা