মেসির সঙ্গে ছবি তুলতে ভারতীয় তারকাদের কাণ্ডকীর্তি নিয়ে ট্রল

লিওনেল মেসির ‘গোট’ সফরের শুরুটা হয়েছিল কলকাতা থেকে। এই সফরের প্রথম দিনই ঘটে বিশৃঙ্খলা। মাঠে উপস্থিত নেতা-মন্ত্রী, তারকা ও সাধারণ দর্শক সবাই মেসির সঙ্গে ছবি তোলার জন্য হিড়িক তৈরি করেন। ফলে অনেক সাধারণ দর্শক বঞ্চিত হন, এবং নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

এই ঘটনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেসির সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে কটাক্ষের জন্ম দেয়। স্ত্রীর অসম্মান মানতে না পেরে পুলিশের দ্বারস্থ হন পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী।

শুধু কলকাতা নয়, মুম্বইয়েও তারকাদের মধ্যে একই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। শিল্পা শেঠি, কারিনা কাপুর, শাহিদ কাপুররাও মেসির সঙ্গে ছবি তোলার জন্য সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন। তাদের সেইসব ছবি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যার মধ্যে বেশিরভাগই ট্রল।

মুম্বইয়ে মেসি ছিলেন তাজ হোটেলে। কারিনা দুই পুত্রকে নিয়ে গিয়ে মাত্র কয়েক সেকেন্ডের সাক্ষাতের মধ্যে ছবি তুলে ফিরে যান। শিল্পা শেঠি মাঠে হাজির ছিলেন পুত্র ভিয়ান কুন্দ্রার সঙ্গে। শাহিদ কাপুরও দুই ছেলেমেয়েকে নিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছেন। অজয় দেবগন ছেলে যুগকে সঙ্গে নিয়ে উপস্থিত হন।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা হরভজন সিংহ স্ত্রী গীতা বসরা এবং দুই ছেলেমেয়ের সঙ্গে মেসির সাক্ষাৎ পেয়ে আপ্লুত হন। তিনি পুলিশি হেফাজতে থাকা আয়োজক শতদ্রু দত্তকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটি নিরাপদ ও সুপরিকল্পিতভাবে সম্পন্ন করার জন্য মুম্বাই পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে…

    Continue reading
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।…

    Continue reading

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ