ইউরোপে অভিবাসন পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অবৈধ টানেল, বাংলাদেশিসহ আটক ১৮০

বেলারুশ সীমান্ত পার হয়ে অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশ করার সময় ১৮০ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীরা পোল্যান্ডের নরেভকা এলাকার ড্যামের নিচে খনন করা এক টানেলের মাধ্যমে দেশটিতে ঢুকেছিল।

পোল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনী একত্রিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে দ্রুত তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আটককৃতরা প্রধানত আফগান ও পাকিস্তানি নাগরিক। তবে ভারত, নেপাল ও বাংলাদেশেরও কিছু নাগরিক রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

জানা গেছে, বেলারুশি সীমান্তের প্রায় ৫০ মিটার দূরে বনাঞ্চলের মধ্যে এ টানেল খোঁড়া হয়েছিল। টানেলের দৈর্ঘ্য প্রায় ১০০ মিটার এবং উচ্চতা প্রায় ১ দশমিক ৫ মিটার। পোল্যান্ডের সীমান্তের ভেতরে প্রায় ১০ মিটার দূরে এ টানেলের প্রস্থান পথ রয়েছে।

পোল্যান্ডের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছেন, অভিযানে সেনা, পুলিশ ও ট্র্যাকিং কুকুরও অংশ নিয়েছে যার ফলে অধিকাংশ অবৈধ অভিবাসীকে তৎক্ষণাৎ আটক করা সম্ভব হয়েছে।

উভয় দেশের সীমান্ত পার করানোর জন্য দুই জন চালককেও আটক করা হয়েছে। এদের একজন ৬৯ বছর বয়সি পোলিশ এবং একজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ান। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের পশ্চিম ইউরোপে পাচারের অভিযোগ আনা হয়েছে।

পোল্যান্ডের পডলাসি শাখার সীমান্তরক্ষী বাহিনী এই বছরই এটি ধরণের চারটি টানেল খুঁজে পেয়েছে। সীমান্ত রক্ষীরা বলেছে, ইলেকট্রনিক ও শারীরিক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণে তারা এমন সীমান্ত অতিক্রম করার চেষ্টা দ্রুত প্রতিহত করতে সক্ষম হয়েছে।

  • Related Posts

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading
    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৯০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) সকালে…

    Continue reading

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস