কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তর মরদেহ হস্তান্তর করেন বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শান্ত ৫ ডিসেম্বর রাতে ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

এসময় ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের টহল সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিএসএফের উপর তারা আক্রমণ করে। এ সময় আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে প্রাণে বাঁচে। গুলিবিদ্ধ অবস্থায় আহত শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর ওইদিন বেলা সাড়ে ৪ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি-বিএসএফ মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার মরদেহ হস্তান্তর করা হয়। নিহত শান্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, বিকেলে শান্তর মরদেহ বিএসএফের পক্ষ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা