উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা ৬.৫ হিসেবে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৬.৭ মাত্রা নিশ্চিত করে।

সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

  • Related Posts

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

    Continue reading
    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, তারা ‘ঘৃণায় এতটাই আচ্ছন্ন’ যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং ফুটবলের…

    Continue reading

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫