রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনকের ফান্ডরাংজিং ও থ‍্যাংক্সগিভিং অনুষ্ঠান

গত ২৬শে নভেম্বর বুধবার জ্যাকসন হাইট্স নবান্ন পার্টি সেন্টারে শহীদ সামসুজ্জোহা স্মৃতি ফাউন্ডেশনে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে ফান্ডরাংজিং ও থ‍্যাংক্সগিভিং পার্টি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফতেনুর আলম বাবু সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান , সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও সাহিত্য সম্পাদক শাহীন কেয়া । অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ , বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু , সাইদুর রহমান ডন , এডঃ শাহ বখতিয়ার হোসেন , আহসানউল্লাহ ফিলিপ , আকলিমা রানা চৌধুরী , সাবেক সভাপতি একেএম মনিরুল হক রাহুল , সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, কার্যকরী কমিটির সদস্য কনা , ফেরদৌস জান্নাত লিপি , নিলুফার জেরীন ,সোনিয়া সুলতানা, মোঃ ইস্রাফিল, মনিরুজ্জামান টুটুল , মোছাঃ পারভিন, শমসের জামান , এরশাদ রাফি তুহিন , তোফাজ্জল লিটন , শামসুজ্জামান, মাসুদ বেগ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিলুফার জেরীন, এরপরে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন , রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু , সাইদুর রহমান ডন , আহসানউল্লাহ ফিলিপ , এডঃ শাহ বখতিয়ার , আকলিমা রানা চৌধুরী, সাবেক সভাপতি একেএম মনিরুল হক রাহুল , সাধারণ সম্পাদক শাহ শফি আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মোঃ মনিরুজ্জামান টুটুল , মোঃ ইস্রাফিল। বক্তব্যে সবাই কিভাবে আরো বেশি ফান্ডরাংজিং করা যায় ও সেটা কিভাবে সুষ্ঠুভাবে বন্টন করা যায় সে বিষয়ে আলোচনা করেন ।

এছাড়া যারা উপস্থিত হতে পারেননি তারাও সংগঠনের একাউন্টে জেল করে ফান্ডরাংজিং এ শরীক হতে পারবেন । সংগঠনের জেল করতে Rajshahi University alumni Association এর Zelle ইমেল [email protected] ব্যবহার করতে অনুরোধ করা হয় । উপস্থিত সবাই ফান্ডরাংজিং এ শরীক হন এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন‍্য ফান্ডরাংজিং অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনটির ফান্ডরাংজিং অনুষ্ঠান শেষে সংগঠনে বিশেষ অবদান রাখায় সাবেক সভাপতি সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু ও সাইদুর রহমান ডনকে সম্মাননা প্রদান করা হয় ।

পরিশেষে সভাপতি ফতেনুর আলম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ফান্ডরাংজিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডনেশন করার জন‍্য এবং এটা যেন অব্যাহত রাখতে পারেন সেই প্রত্যাশা করেন । বক্তব্যের শেষে রাতের থ‍্যাংক্সগিভিং ডিনারে সবাইকে আমন্ত্রণ জানান।

সবাই এক সাথে থ‍্যাংক্সগিভিং ডিনারে তার্কির পাশাপাশি রাতের খাবার শেষে অনুষ্ঠানটি শেষ হয় ।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের