নিউইয়র্কে ‘উৎসব গ্রুপ’র এর মূল পৃষ্ঠপোষকতায় ‘অর্থহীন’র জমজমাট কনসার্ট

গত শনিবার ২৯ নভেম্বর নিউইয়র্কের ফ্লাশিং হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হলো বাংলাদেশের দুটি আইকনিক ব্যান্ড, ‘অর্থহীন’ এবং ‘শিরোনামহীন’র বহুল প্রত্যাশিত কনসার্ট। উৎসব গ্রুপ এর মূল পৃষ্ঠপোষকতায় ও মিউজিক বাংলা বোস্টন আয়োজিত এই কনসার্ট তরুণ প্রজন্মের কাছে ছীর ব্যাপকভাবে উপভোগ্য এবং উদ্যোগটিও প্রশংসা পেয়েছে । জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’ ও এর দলনেতা সুমন এবং ‘শিরোনামহীনে’র সাবেক ভোকালিস্ট তানজির তুহিনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে দর্শক-শ্রোতারা ছিলেন উচ্ছ¡সিত।

মঞ্চে উঠে অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গানগুলো। রক ও হেভি মেটালের মিশেলে ব্যান্ডের হিট গানগুলোতে দর্শকরা গলা মিলিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন। দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন আভাস’র কর্ণধার ও শিরোনামহীনের সাবেক ভোকাল তানজীর তুহিনও। তার সারাবেলা বন্ধ জানালা ও ইচ্ছে ঘুড়ি গান দুটি কনসার্টে ভিন্ন মাত্রা যোগ করে। শুরুওতে সঙ্গীত পরিবেশন করেছেন রাফি আলম ও তার দল।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান কনসার্টের টাইটেল স্পন্সর উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, আয়োজক প্রতিষ্ঠান মিউজিক বাংলা বোস্টনের স্বত্তাধিকারী পারভেজ, ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট এনাম চৌধুরী, পিন্ক নয়েজ-এর সিইও আরিফুজ্জামান আরিফ, সিনিয়র ইমিগ্র্যান্ট কলসালটেন্ট নাসরিন আহমেদ এবং আইআর এন্টারটেইনমেন্টের সায়িদ ইমাম বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার।

আয়োজকরা জানান, অর্থহীনের উত্তর আমেরিকা সফরের অংশ হিসেবে নিউইয়র্কের এই কনসার্টটি ছিল অন্যতম সফল আয়োজন। দর্শক-শ্রোতাদের আন্তরিক ভালোবাসা ও সাড়া প্রমাণ করেছে যে প্রবাসেও তাদের জনপ্রিয়তা অটুট। কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো সবাইকে ধন্যবাদ জানান।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত