মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে, যার বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে। দেশটিতে ১২ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন আরও দুই বাংলাদেশি।

মৃত প্রবাসী বাংলাদেশিরা হলেন- আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। তাদের দু’জনেরই দেশের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়।

শনিবার (৬ ডিসেম্বর) পৃথক এ দু’টি ঘটনা ঘটে রাজধানী মালেতে এবং দু’জনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ মিশনের এই কর্মকর্তা বলেন, মৃত দুই প্রবাসী বাংলাদেশি রাজধানী মালেতেই থাকতেন। আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এবং তার সহপাঠীদের প্রচেষ্টায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। 

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো হয়েছে বলেও জানান বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী।

এ দুই বাংলাদেশির মৃত্যুর খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন এবং শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্যও প্রার্থনা করেন।

প্রসঙ্গত, ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আহমেদ কামাল। গত চার-পাঁচ দিন ধরে বুকের ব্যথাজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে বেশি ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহমেদ কামাল শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে।

অন্যদিকে, সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর হওয়ার আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে তার মৃত্যু হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প