হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পর কেমন আছেন নচিকেতা?

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যে গায়কের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হৃদযন্ত্রে বসানো হয়েছে দুটি স্টেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে আচমকাই তীব্র বুকে ব্যথা অনুভব করেন নচিকেতা। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় গায়কের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। তাই নচিকেতার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন কর্তবর‌ত চিকিৎসকরা। এ প্রসঙ্গে নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন,

হঠাৎ রাতে অসুস্থ হলে একমুহূর্তও দেরি করিনি আমরা। তাই তেমন সমস্যা হয়নি। হার্টের একটা সমস্যা হচ্ছিলো। অপারেশন হয়েছে। এখন আগের থেকে অনেকটাই ভালো আছে।

নচিকেতার ঘনিষ্ঠরা বলছেন, নানা ধরনের অসুস্থতা থাকলেও হৃদরোগ আগে ছিল না নচিকেতার। নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতেন তিনি। গত কয়েকদিন টানা ব্যস্ত সিডিউল, একের পর এক অনুষ্ঠানের চাপ- তার শরীরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা চিকিৎসকদের।

আজ রোববার (৭ ডিসেম্বর) আসানসোলে একটি লাইভ পারফরম্যান্সে অংশ নেয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু গায়কের অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। নচিকেতা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আগামী কয়েক দিনের সব শো-ও স্থগিত রাখা হয়েছে। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প