অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ ও সেন্ট্রাল কোস্ট এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও বহু বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করা হয়।

রাজ্যের রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, নিমবিন রোড–কুলিওয়ং এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের জন্য জরুরি সতর্কতা কার্যকর রয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের—বিশেষ করে নিমবিন রোড, গ্লেনরক পেরেড, লারা স্ট্রিট ও নিমালা এভিনিউ এলাকা তাৎক্ষণিকভাবে ছাড়ার আহ্বান জানিয়েছে। কুলিওয়ং সিডনি থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেন্ট্রাল কোস্টের একটি উপশহর।

আরেকটি বৃহৎ দাবানলের কারণে বেইরমি, বেইরমি ক্রেক,উইডিন,ইয়োরা,কেরাব্বি এলাকাগুলোতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যারা এখনও সরে যেতে পারেননি, তাদের এখন আর বের হওয়া নিরাপদ নয় বলে বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে চলা ট্রেনলাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।

সিনিয়র আবহাওয়াবিদ ডিন নারামোর বলেন, এলাকাটিতে উচ্চ তাপমাত্রা, শক্তিশালী ও ঝোড়ো বাতাস বইছে যা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জন্য একটি উপযুক্ত পরিস্থিতি তৈরি করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প