আমরা প্রস্তুত, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছাতে প্রায় ১৭-১৮ ঘণ্টার সময় প্রয়োজন। তার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি থাকলে তাকে বিদেশে নেওয়া হবে। 

তিনি আরও বলেন, গতকাল কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। একই সঙ্গে ওই সময় মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার জার্নি করার মতো শারীরিক কন্ডিশনও ছিল না। এ কারণে উনার বিদেশ যাওয়ার বিষয়টি বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উনার শারীরিক কন্ডিশনের ওপরে নির্ভর করবে কখন উনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। 

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যেসব চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তারা তার শারীরিক কন্ডিশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি চিকিৎসকদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প