প্রথমবার শুক্রবারে চললো মেট্রোরেল, উপচেপড়া ভিড়েও খুশি যাত্রীরা

চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো সপ্তাহের সাতদিনই চলতে শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে চলাচল করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন নগরবাসী। অফিস আদালত বন্ধ থাকলেও এদিন মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন থেকেও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুত সংস্কার শেষে এই স্টেশন চালু করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই স্টেশন থেকে চলাচলকারী যাত্রীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে সপ্তাহের বাকি ছয়দিন আগের মতোই সকাল থেকে চলবে মেট্রোরেল।

এদিন প্রতিটি স্টেশনেই যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন তেমন প্রয়োজন না থাকলেও মেট্রোরেল চলাচল করায় বের হয়েছেন অনেকে। ব্যক্তিগত কাজ ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। দ্রুত গন্তব্যে যেতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

উত্তরা যাওয়ার জন্য কাজীপাড়া স্টেশনে অপেক্ষা করছিলেন এক যুবক। সেখানে কথা হলে তিনি বলেন, ছুটির দিন মেট্রোরেল চালু করায় আমাদের জন্য ভালো হয়েছে। বাসে যেতে অনেক সময় লাগে, কিন্তু মেট্রোরেলের দ্রুত যাওয়া যাবে, সে কারণেই ছুটির দিনে বের হয়েছি। তুলনামূলক অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করায় এবং শুক্রবার মেট্রোরেল চালু করে দেওয়ায় এই সরকারকে ধন্যবাদ্র জানিয়েছেন তিনি।

আরেকটি স্টেশনে এক যাত্রী বলেন, শুক্রবার মেট্রোরেল চলাচল না করায় আগে আমাদের সমস্যা হতো। ছুটির দিন পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক সমস্যা হতো। কিন্তু এখন থেকে ভোগান্তি ছাড়াই শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়া যাবে।

তবে শুক্রবার সকাল থেকে মেট্রোরেল না চলাচল করায় কিছুটা আক্ষেপ জানিয়েছেন অনেক যাত্রী। শুক্রবারও সকাল থেকেই মেট্রোরেল চালুর দাবি জানিয়েছেন তারা। এতে করে পুরো সপ্তাহে কর্মব্যস্ত নগরবাসী ছুটির দিন নিজেদের মতো করে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন তারা।

এদিকে শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন বন্ধু রয়েছে। সংস্কারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। দ্রুত কাজ শেষ করে এই স্টেশন চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান