মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১৩

মুন্সিগঞ্জ সদর উপজেলার দুইগ্রামে পাগলা শিয়ালের কামড়ে ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের বয়স ২০-৫০ বছর জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মহাকালি ও নাহাপাড়া গ্রামে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সড়কে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। সন্ধ্যার পর হঠাৎ পাগলা শিয়ালের উপদ্রবের ঘটনা ঘটে। এসময় দুই গ্রামে একে একে ১৩ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষকে কামড়ে আহত করে শিয়াল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আহতদের মধ্যে নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, আনোয়ার দপ্তরী, মাসু বেগম, সিমথামনি, সাব্বির, আনিসুল হক, আরবা, দেলোয়ার, দ্বীপ মন্ডল, সাদিয়ার নাম নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, রাত ৮টা ৪০ মিনিট থেকে একে একে ১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের পায়ে, উড়ুর অংশে কামড়ের ক্ষত ছিল। প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন করা হয়েছে। শিয়ালে কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোনো ঝুঁকি থাকে না।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প