গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাওলানা ভাসানী সেতু ঘুরতে গিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রুবেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার তমিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের বকুলতলা (মীরবাগ) এলাকার জামরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, একই ইউনিয়নের নাজিরদহ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলমগীর মিয়া (২৫) ও রমজান আলীর ছেলে সোহেল রানা (১৮)। তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, তারা ৩টি মোটরসাইকেলে ছয়জন মিলে হরিপুর মাওলানা ভাসানী সেতু ঘুরতে আসেন। সেতু দেখে ফেরার পথে তমিজের মোড়ে এসে সামনের একটি মোটরসাইকেল হঠাৎ ডানে মোড় নিলে পিছন থেকে আরেক মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে যায়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনটি মোটরসাইকেলেই দুর্ঘটনায় পড়ে এবং রুবেল ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে কর্তব্যরত এএসআই আলিফ নুর বলেন, ‘তারা তিনটি মোটরসাইকেলেই বেপরোয়া গতিতে আসছিলেন। অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়দের সহায়তায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মোটরসাইকেল ও লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, হরিপুর মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর থেকেই এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বেড়েছে। বিশেষত সন্ধ্যা ও ছুটির দিনে তরুণদের দলবদ্ধভাবে দ্রুতগতিতে সেতু পারাপার হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বাড়ছে।

তারা জানান, সেতুটি ২০ আগস্ট উদ্বোধনের পর থেকে মোটরসাইকেল ও রিকশা-ভ্যানের সঙ্গে সংঘর্ষসহ বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা সেতুর দুইপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণ চিহ্ন এবং নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানান।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর