রোমারিওর হ্যাটট্রিক, হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে হারের পর বাংলাদেশ ছিল হোয়াইটওয়াশের শঙ্কায়। ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। রোমারিও শেফার্ডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বাংলাদেশের হোয়াইটওয়াশ তরান্বিত হলো। বাংলাদেশের করা ১৫১ রানের চ্যালেঞ্জ ১৬.৫ ওভারেই (১৯ বলে) পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজ।

আকিম অগাস্ট ও রোস্টন চেজের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩-০ ব্যবধানে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ।

এ সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে তারা টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও শেষটা ভয়াবহভাবে ভেঙে পড়ে। ১৫তম ওভারের পর থেকে বাংলাদেশ ২ উইকেটে ১০৭ থেকে ১৫১ অলআউট হয়ে যায়, অর্থাৎ শেষ ৫.৩ ওভারে পড়ে যায় ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৪৪ রান।

এই ধ্বস নামানোর নেপথ্যে ছিলেন রোমারিও শেফার্ড, যিনি দুই ওভারব্যাপি হ্যাটট্রিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি পরে জানান, হ্যাটট্রিকের বিষয়টি তিনি জানতেনই না, যতক্ষণ না জেসন হোল্ডার তাকে মাঠের ভেতরেই বিষয়টি না জানান।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৮৯ রান করেন। তিনি ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মেরেছিলেন। এছাড়া সাইফ হাসান ২৩ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর সম্ভব হয়নি।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৩ উইকেট হারায় ৬ ওভারের মধ্যেই। তবে আকিম অগাস্ট (২৫ বলে ৫০) এবং রোস্টন চেজ (২৯ বলে ৫০) মিলে চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন।

অগাস্ট বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে লেগ সাইডে পাঁচটি ছক্কা হাঁকান, অন্যদিকে অধিনায়ক চেজ চারপাশে শট ছড়িয়ে খেলেন। বাংলাদেশের রিশাদ হোসেন এক ওভারে দুজনকে ফেরালেও ততক্ষণে ম্যাচ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের পকেটে চলে যায়। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই তারা লক্ষ্য স্পর্শ করে।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ১৫তম থেকে ২০তম ওভারের মধ্যে প্রতি ওভারের শেষ বলে একটি করে উইকেট পড়ে, যা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেয়। বিশেষ করে শেফার্ড ২০তম ওভারে তানজিদ ও শরিফুলকে আউট করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমজন ছিলেন জেসন হোল্ডার।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স