কেনিয়ায় প্লেন বিধ্বস্তে নিহত ১১

কেনিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার কেনিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়। এতে ১১ জন আরোহী নিহত হয়েছেন। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে জানা গেছে। খবর এএফপির।

স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বোর দিকে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

মোম্বাসা এয়ার সাফারির চেয়ারম্যান জন ক্লিভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লেনটিতে ১০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান নাগরিক এবং একজন কেনিয়ার ক্যাপ্টেন।

তিনি বলেন, দুঃখের বিষয়, কেউ বেঁচে নেই। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ ) পূর্ববর্তী এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুর্ঘটনার সময় প্লেনটিতে ১২ জন যাত্রী ছিলেন।

কেসিএএ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে বলেছে যে দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য সরকারি সংস্থাগুলো এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবি এবং ভিডিওতে ঘন জঙ্গল এবং ঝোপঝাড়ের মাঝখানে প্লেনের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ‌‌‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তার সরকার এই ট্র্যাজেডি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে গত আগস্টে, মেডিকেল এনজিও আমরেফের একটি ছোট প্লেন রাজধানী নাইরোবির উপকণ্ঠে বিধ্বস্ত হয়। এতে ছয়জন নিহত এবং আরও দুজন আহত হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর