প্রথমার্ধেই ৪ গোল, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু লেভারকুসেনের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে বেয়ার লেভারকুসেন। নিজেদের প্রথম ম্যাচে ফয়েনর্ড রটারডামকে ৪-০ গোলে হারিয়েছে গত মৌসুমে জার্মান বুন্দেসলিগায় অপরাজিত থাকা ক্লাবটি। এই ম্যাচে সবগুলো গোল প্রথমার্ধেই পেয়ে গেছে লেভারকুসেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফয়েনর্ডের ঘরের মাঠে মাত্র ৫ মিনিটে এগিয়ে যায় লেভারকুসেন। গোল করেন ফ্লোরিয়ান ভিরটজ। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল পেয়ে গেলেন এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার।

৩০ মিনিটে আলেজান্দ্রো গ্রিমালডোর গোলে ২-০ তে এগিয়ে যায় লেভারকুসেন। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ভিরটজ। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল আত্মঘাতী গোল করে ফয়েনর্ড। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় লেভারকুসেন। তখন ফয়েনর্ডকে দুয়ো দিতে শুরু করেন তাদেরই সমর্থকরা।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে একটি গোলের সুযোগ পেয়েছিল ফয়েনর্ড। কিন্তু লেভারকুসেনের গোলরক্ষক লুকাস হৃদিকির দারুণ সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আয়াসে উয়েদার একটি প্রচেষ্টা ব্যর্থ হয় অফসাইডের কারণে।

গত মৌসুমে ডাচ লিগে রানার্সআপ হয়েছিল ফয়েনর্ড। সে সময় নেদারল্যান্ডের ক্লাবটির কোচ ছিলেন আর্নে স্লট। কিন্তু নতুন মৌসুমে লিভারপুলে যোগ দিয়েছেন তিনি। ফয়েনর্ডের এমন হতাশাজনক হারে যেন স্লটের অভাবই ফুটে উঠলো।

এদিকে ইনজুরি সময়ে পঞ্চম গোলের সুযোগ পেয়েছিল লেভারকুসেন। যদিও সফল হতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় অবশেষে ৪-০ ব্যবধানেই জয় নিশ্চিত হয় লেভারকুসেনের।

  • Related Posts

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে…

    Continue reading
    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

    Continue reading

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী