ইংল্যান্ডের ৩১৫ রান ৩৬ বল হাতে রেখে টপকালো অস্ট্রেলিয়া

যে দলে ট্রাভিস হেড থাকবেন, সে দলের কাছে ওয়ানডে ক্রিকেটে ৩১৫ রান টপকানো কঠিন কিছু না; তার প্রমাণ আবারও দিলেন অস্টেলিয়ার ব্যাটিংদানব। কিন্তু ইংল্যান্ডের দেওয়া ৩১৬ রানের বিশাল লক্ষ্য ৩৬ বল হাতে রেখে টপকে যাবে অস্ট্রেলিয়া সেটি হয়তো অনেকে ভাবেননি। মারকুটে হেড থাকার কারণেই সেটি করে দেখাতে পেরেছে অসিরা।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের দেওয়া ৩১৬ রানের লক্ষ্য ৩৬ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে অস্ট্রেলিয়া। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।

গতকাল বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বেন ডাকেট প্রথমবার ইংল্যান্ডের ওয়ানডে ইনিংস ওপেন করার দিনে ঝড় তোলেন উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে। জ্যাকস ৫৬ বলে ৬২ রান করে ফেরত গেলে ডাকেটের ঝড় অপরপ্রান্ত থেকে দেখেন হ্যারি ব্রুক।

ডাকেট-ব্রুকের ঝড়ে ৩০ ওভার খেলা শেষে ইংলিশদের স্কোরলাইনে লেখা ২ উইকেটে ২০১ রান। তখন মনে হয়েছিল, হয়তো ৪০০ রানের কাছাকাছি করে ফেলবে ইংল্যান্ড।

কিন্তু এরপর ১৯ রানের মধ্যে ডাকেট-ব্রুককে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অস্ট্রেলিয়ার পার্টটাইম বোলার মার্নাস লাবুশেন। ৯১ বলে ৯৫ রান করেন আউট হয়ে যান ডাকেট (১১ চার, ছক্কা নেই)। ৩১ বলে ৩৯ রানে থামেন অধিনায়ক ব্রুক। শেষ দিকে একের এক উইকেট হারিয়ে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২ বল আগেই ৩১৫ রানে।

৩১৬ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে অধিনায়ক মিচেল মার্শ ফেরেন মাত্র ১০ রান করে। এরপর তিনে নামা স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন হেড।

স্মিথ ২৮ বলে ৩২ রান করে আউট হলে তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে আরও একটি জুটি করেন হেড। এই জুটিতে আসে ৬৪ বলে ৭৩ রান। গ্রিন (৩২ বলে ৩২) ফিরলে লাবুশেনকে নিয়ে ১০৭ বলে অপরাজিত ১৪৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অসি ওপেনার।

১৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হেড। সহায়তা নেন ২০টি চার ও ৫টি ছক্কার। লাবুশেন করেন অপরাজিত ৭৭ রান (৭ চার ও ২ ছক্কায়)।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও লাবুশেন। জাম্পা ১০ ওভার বল করে খরচ করেন ৪৯ রান। আর লাবুশেন ৬ ওভারে রান দিয়েছেন ৩৯ রান। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ম্যাথিউ পটস, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল।

  • Related Posts

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে…

    Continue reading
    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

    Continue reading

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী