খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষ, দোকানপাটে অগ্নিসংযোগ

খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে লারমা স্কয়ারের বিভিন্ন দোকানপাটে আগুন দেওয়া হয়। এসময় পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, খাগড়াছড়িতে মো. মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান।

দীঘিনালা বোয়ালখালী এলাকার বাসিন্দা লোকমান হোসেন বলেন, মামুন হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। মিছিলে পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প