কোহলির উইকেট নিয়ে হাসান যা বললেন

রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, লোকেশ রাহুল…ভারতের ব্যাটিং লাইনআপ সব সময়ই তারকাবহুল। এর যেকোনো একজনের উইকেট পাওয়াই বোলারদের জন্য আনন্দের। তবে তারকাকুল শিরোমণিও তো থাকেনই। ভারতের ব্যাটিং লাইনআপে সেই নামটি নিঃসন্দেহে কোহলি। তাঁকে আউট করতে পারলে যেকোনো বোলারেরই আনন্দে আকাশে ওড়া স্বাভাবিক।

কিন্তু হাসান মাহমুদের কথা শুনলে বিষয়টি অন্য রকমই মনে হবে। তাঁর কাছে টেস্ট ম্যাচে যেকোনো ব্যাটসম্যানের উইকেট পেলেই আনন্দ পাওয়া স্বাভাবিক। কোহলির উইকেট পেয়ে হাসানের আনন্দ তো হয়েছেই। কিন্তু তাঁর উদ্‌যাপনে খুব একটা আতিশয্য ছিল, সেটাও বলা যাবে না।

এটা তেমন উদ্‌যাপন ছিল না। আমার একটা সাধারণ প্রতিক্রিয়া। সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম। যে কারোরই খুশি হওয়া উচিত।

হাসান মাহমুদ, বাংলাদেশের পেসার

ভারতের প্রথম তিনটি উইকেটই নিয়েছেন হাসান। এই তিনজন যথাক্রমে রোহিত, গিল ও কোহলি। এরপর আরও একটি উইকেট নিয়েছেন তিনি আজ। সেটি পন্তের উইকেট। এঁদের মধ্যে কোহলির উইকেটটি বাড়তি আনন্দ দিয়েছে কি না, দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় হাসানকে।

ভারতের শীর্ষ চার ব্যাটসম্যানকে আউট করা হাসান কোহলির উইকেট নেওয়ার অনুভূতি নিয়ে বলেছেন, ‘যেকোনো ব্যাটসম্যানের উইকেট নেওয়া আনন্দের বিষয়। তো খুব ভালো লাগছে। এটা তেমন উদ্‌যাপন ছিল না। আমার একটা সাধারণ প্রতিক্রিয়া। সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম। যে কারোরই খুশি হওয়া উচিত। যেটা বললাম, আমার পরিকল্পনা খুব সরল ছিল।

হাসান এরপর যোগ করেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়াই আনন্দদায়ক আমার কাছে। পাকিস্তানে ৫ উইকেট পেয়েছি, ওটার ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছি। নিজের সেরাটা দিয়ে দলের জন্য যতটুকু করতে পারি।’

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে আসা টেস্ট সিরিজে ৮ উইকেট নিয়েছেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প