পর্তুগালে ১ বছরে নিয়মিত হয়েছেন দ্বিগুণ বাংলাদেশি

পর্তুগালে ২০২৩ সালের অভিবাসন রিপোর্ট দেখা যায় ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি গত এক বছরে পর্তুগালে নিয়মিত হয়েছেন বা দেশটিতে বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। যা পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণ বলা চলে। গত ২০২২ সালে নতুন করে বসবাস অনুমতি ছিল ৬,১৫৩ জন বাংলাদেশী নাগরিক।

রিপোর্টে দেখা যায় পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি। গত ২০২২ সালের তুলনায় বিদেশি নাগরিকদের নিয়মিত হওয়া বেড়েছে ৩৩.৭১ শতাংশ।

পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরো জানা যায় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশী এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং মহিলা ৫ হাজার ২৭১ জন। 

তবে গতবছর দেশটিতে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট কার্ড পেয়েছে ব্রাজিলের নাগরিকরা দেশটির ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক নিয়মিত হয়েছেন। বিশ্বের সবগুলো দেশের হিসেবে বলা যায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল, যুক্তরাজ্য। 

তবে দেশটিতে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের সংখ্যা এখনো নেহাত কম নয় ধারণা করা হচ্ছে দেশটির অভিবাসন সংস্থা আইমা এর আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘসূত্রিতার কারণে প্রায় আরো ২০ হাজারেরও বেশি বাংলাদেশি অপেক্ষমান রয়েছেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প