ভারতে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার রাতে চেন্নাইয়ে টাইগার বাহিনীর সঙ্গে যোগ দেন তিনি। কোনো বিশ্রাম ছাড়াই আজ বুধবার এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন যোগ দেবেন সাকিব।

একদিনের অনুশীলন শেষ করেই আগামীকাল বৃহ্স্পতিবার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন সাকিব।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছায় বাংলাদেশ দলের ১৫ জনের স্কোয়াড। সে সময় সাকিব ছিলেন ইংল্যান্ডে। পাকিস্তান সিরিজ শেষ করে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক খেলার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। যে কারণে সাকিবকে ছাড়াই চেন্নাইয়ে দুই দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ।

এদিকে ভারতে আসতে ভিসা জটিলতায় পড়েছেন সাকিব। পরে টিম ম্যানেজমেন্টের চেষ্টায় আরব আমিরাত হয়ে ভারত আসেন তিনি।

অনুশীলনের খুব বেশি সময় না পেলেও সাকিবকে নিয়ে উদ্বেগ নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টাইগার কাপ্তানের বিশ্বাস, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার কারণে সাকিবের যথেষ্ট প্রস্তুতি হয়ে গেছে।

সারের হয়ে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। আর দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে নেন ৫ উইকেট।

তবে ব্যাট হাতে সাকিব ছিলেন স্লান। প্রথম ইনিংসে ১২ রান আর দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন ০ রানে।

  • Related Posts

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক প্রথমবারের মতো দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত…

    Continue reading

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি