ব্যাংককে ব্যস্ত রাস্তায় ভয়াবহ ভূমিধস, বিশাল গর্তের সৃষ্টি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত এলাকা সামসেন রোডে আকস্মিকভাবে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে রাস্তার একাংশ ধসে পড়ে তৈরি হয় প্রায় ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত। ধসের ফলে ভাজিরা হাসপাতাল সংলগ্ন এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৩ মিনিটে, ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের উপরের অংশে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গর্তটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৩০ মিটার করে এবং এটি নির্মাণাধীন টানেলের ওপরেই অবস্থিত ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাজিরা ও সাংহি মোড়ের মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভাজিরা হাসপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং হাসপাতাল ভবনের আশপাশে থাকা প্রায় ৩ হাজার ৫০০ রোগী ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, এই টানেল ও সড়ক মেরামতে কমপক্ষে এক বছর সময় লাগবে। বিষয়টি আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে আলোচনা হবে।

তিনি আরও জানান, ম্যাস র‍্যাপিড ট্রান্সিট অথরিটির নেতৃত্বে বৃহৎ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বিশেষভাবে উদ্বেগজনক হলো, ধসের কারণে সামসেন পুলিশ স্টেশনের ভবনের কয়েকটি পাইল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, ভূমিধসটি ঘটেছে রেলস্টেশন ও টানেলের সংযোগস্থলে। মাটি ধসে টানেলে প্রবেশ করে, আশপাশের কাঠামোগুলো ধসে পড়ে এবং একটি বিশাল পানির পাইপও ফেটে যায়।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের