জয়পুরহাটে তিনঘণ্টা পর ছাড়লো রূপসা এক্সপ্রেস

যাত্রা বিরতির দাবি

জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছে ছাত্র জনতা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে পাঁচবিবি বণিক সমিতি, নির্ভীক সামাজিক সেবা সংগঠন, ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন- পাঁচবিবি আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদনীন মাহমুদ, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আলম জুয়েল, মেহেদী হাসান, এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আকতার জুন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাংবাদিকে আজাদ আলী প্রমুখ।

এসময় তারা পাঁচবিবি স্টেশনে অনলাইন টিকেট সিস্টেম চালুসহ খুলনা ও ঢাকায় চলাচলকারী রুপসা ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির জন্য দাবি জানান।

https://a16161fb4408a8ae86725188486660c3.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

মানববন্ধন চলাকালে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস পাঁচবিবি স্টেশনে পৌঁছালে মানববন্ধনকারীরা ট্রেনটি আটকে দেন। পরে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় কর্তৃপক্ষ দাবি না মানায় বিক্ষোভ করে রুপসা এক্সপ্রেস পৌনে তিনঘণ্টা আটকে রাখেন।

এসময় পশ্চিমাঞ্চলের রেলওয়ে জোন এলাকায় চলাচলকারী ট্রেনগুলোর সিডিউল বিপর্যয়সহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা রেলের পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন ও বিভাগীয় ম্যানেজার শাহ সুফীর সঙ্গে টেলিফোনে কথা বলে বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবির কথা জানান।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বিকেল সাড়ে ৩টায় বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের কথা জানালে তারা আন্দোলন তুলে নেয়। এ বিষয়ে বিকেলে রেল কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের কয়েকজনকে নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান