গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের কমপক্ষে ২৫ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির সাব্রা এলাকায় বিমান হামলা ও স্থল অভিযানে সেখানকার পরিবারগুলো ধ্বংসের মুখে রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, শতাধিক মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলি বিমান থেকে একাধিক ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ইসরায়েলি ট্যাঙ্কগুলো গত আগস্টের শেষ দিক থেকেই ওই এলাকা দখল ও ধ্বংসের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল।

হামলার পর কমপক্ষে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। স্থানীয় লোকজন আশঙ্কা করছেন সেখানে আরও প্রায় ৫০ জন ধ্বংসস্তুপের নিচে আটকা থাকতে পারেন। আক্রান্ত পরিবারগুলো জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। তারা বলছে, ধ্বংসস্তুপের নিচে থেকে এখনো লোকজনের চিৎকার শোনা যাচ্ছে।

একটি পরিবারের সদস্য বলেন, আমি পুরো বিশ্বকে অনুরোধ করছি, আমাদের সাহায্য করুন। আমাদের আত্মীয়রা জীবিত কবরের নিচে। আমরা তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। তিনি আরও জানান, ইসরায়েলি ড্রোন থেকে উদ্ধারকারীদের ওপরও হামলা চালানো হচ্ছে।

অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আহতদের একটি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে একজন মা কেঁদে বলছেন, সাব্রা এলাকায় ইসরায়েলি হামলায় আমার সব সন্তান হারিয়েছি।

শাতি শরণার্থী শিবির ও তাল আল-হাওয়া এলাকা লক্ষ্য করেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। লাবাল টাওয়ার এবং এর পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বাড়ি ধ্বংস করছে যেন হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তর করা ও গাজা সিটি দখল করা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তিনটি ডিভিশন গাজা সিটি ও উত্তর গাজায় স্থল অভিযান চালাচ্ছে, আর একটি ডিভিশন খান ইউনিসে কার্যক্রম চালাচ্ছে। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ‌‘অনেক সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা