ভৈরবে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী দু’পক্ষের সংঘর্ষ চলে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের আলিম সরকারের বাড়ির রুজেন লোকজনকে আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজন মারধর করে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের