টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় টঙ্গী খাঁ পাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

টঙ্গীর খাঁ পাড়া সড়কে সিজন ড্রেসেস লিমিটেডের অবস্থান। কারখানাটিতে কাজ করেন ১ হাজার ৬০০ জন শ্রমিক।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন, জুলাই ও আগস্ট মাসের শ্রমিকদের বেতন বকেয়া আছে। শ্রমিকেরা এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। আজ সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে বেরিয়ে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় শ্রমিকদের কর্মসূচি চলছিল। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে।

টঙ্গী পশ্চিম থানার পরিদশর্ক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘এই কারখানায় বেতন নিয়ে মালিকপক্ষ প্রায়ই ঝামেলা করে। এর আগেও কয়েকবার এমন হয়েছে। আজ সকালে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা রাস্তায় নামেন। আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাঁরা জানিয়েছেন, বেতনের ব্যাপারে আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। যান চলাচল বন্ধ হওয়ায় মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকের বলেন, ‘তিন মাসের নয়, শ্রমিকেরা বেতন পাবেন দুই মাসের (জুলাই-আগস্ট)। ১৫ সেপ্টেম্বর জুলাই মাসের অর্ধেক বেতন দেব বলেছিলাম। শ্রমিকেরাও সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু ব্যাংকের টাকা উত্তোলনসংক্রান্ত ঝামেলার কারণে এখনো টাকা দিতে পারিনি। আমি তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁরা কোনো কথা না শুনেই আজ বিক্ষোভ শুরু করেছেন। আমি মনে করি, শ্রমিকদের একটি পক্ষ উসকে দিয়ে বিক্ষোভ করাচ্ছে।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প